Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে আখাউড়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা

মোঃ সাইফুল ইসলাম   |   রবিবার, ৩১ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে আখাউড়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা

১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা হয়েছে।রোববার বিকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।
সভার শুরুতে সদ্য প্রয়াত ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোকন খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এসময় আইনমন্ত্রী আনিসুল হকের মা-বাবা এবং খোকন খানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় ১ আগষ্ট থেকে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, ৫ আগষ্ট শেখ রাসেলের জন্ম বার্ষিকী পালন, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন এবং ১৫ আগষ্ট সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভা ও তাবারক বিতরণের কমসূচি গ্রহণ করা হয়।

এছাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পৃথক ভাবে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিলে তাবারকের জন্য আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষ থেকে ৬টি গরু উপহার দেওয়ার কথা জানানো হয়।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ইউপি চেয়ারম্যান এম. এ. মতিন, মোঃ জালাল উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, ছাত্রলীগের সাবেক সম্পাদক পলাশ, ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপল, সাধারণ সম্পাদক, শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

সভায় বক্তারা ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ মর্যাদায় পালনের উপর গুরুত্বারূপ করে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ