Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় তেল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় তেল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়ি থেকে তেল উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম (জুরু)। তিনি উপজেলার ধরখার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে তিনি উদ্ধার হওয়া তেল সম্পর্কে নিজের অবস্থান তুল ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দুই ছেলেসহ দীর্ঘ দিন যাবত প্রবাসে থাকি। আমার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে গত ২৪ আগষ্ট দেশে এসেছি। চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ২৭ আগষ্ট ঢাকায় চলে যাই। আমার পুরাতন বাড়িতে শাহীন খান নামে এক ব্যবসায়ীসহ আরও কিছু ভাড়াটিয়া থাকে। গত ২৯ আগষ্ট আমার ভাড়াটিয়া শাহীন খানের বাসার একটি রুম থেকে পুলিশ অনেকগুলো সোয়াবিন তেলের বোতল উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রিকায় বিএনপি নেতার বাড়ি থেকে তেল জব্ধ শিরোনামে আমার নাম জড়িয়ে সংবাদ প্রচার হয়।

প্রকৃতপক্ষে উদ্ধারকৃত তেল সম্পর্কে আমি এবং আমার পরিবারের কেউ কিছু জানি না। ওই তেলের সাথে আমার কোন সম্পর্ক নাই। এহেন ভুল তথ্য প্রচারে আমার সামাজিক সম্মানহানি হয়েছে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে। আামি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃত ঘটনাটি সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচরের জন্য আপনাদের মাধ্যমে তুলে ধরলাম।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবু শাহজাহান সর্দার, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শহিদুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ