Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

জেলা পরিষদ নির্বাচনে আখাউড়ায় সদস্য পদে সাংবাদিক সাইফুল ইসলামের জয়

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

জেলা পরিষদ নির্বাচনে আখাউড়ায় সদস্য পদে সাংবাদিক সাইফুল ইসলামের জয়

জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (আখাউড়া উপজেলা) থেকে সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। উটপাখি প্রতীকে তিনি পেয়েছেন ৪০ ভোট। মোঃ সাইফুল ইসলাম আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থীরা হলেন আতাউর রহমান নাজিম (হাতি প্রতীক) ৩৮ ভোট, মোহাম্মদ আলী (তালা) ১ ভোট, খন্দকার মোস্তাক আহমেদ (অটো রিক্সা) ১ ভোট এবং মোঃ ইয়াছিন (টিউবওয়েল) শূণ্য ভোট পেয়েছেন।

এর আগে সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ইভিএম মেশিনে ভোগ গ্রহণ করা হয়। ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া। মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য মোতায়েন ছিল। দুজন ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আল মামুন সরকার (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৬৮টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।

তাছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে সনি আক্তার (ফুটবল) প্রতীকে ৪২ ভোট, নুরুন্নাহার বেগম (মাইক) ৩০ ভোট, মাহমুদা আক্তার (বই) ৬ ভোট এবং মোছেনা বেগম (দোয়াত কলম) ২ ভোট পেয়েছেন।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ