Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় জেলা পরিষদের সদস্য সাংবাদিক সাইফুল ইসলামকে সংবর্ধনা

অমিত হাসান অপু:   |   শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় জেলা পরিষদের সদস্য সাংবাদিক সাইফুল ইসলামকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) সদস্য নির্বাচিত হওয়ায় আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মো. সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে পৌরশহরের নারায়নপুর গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয় গ্রামবাসী। পরে আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত হাসান আবিরের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো. সাইফুল ইসলাম, পৌরশহরের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, জাতীয় পার্টিল নেতা মো. জাহাঙ্গীর আলম, বন্দরের ব্যবসায়ী আক্তার হোসেন সাজু সহ আরো অনেকে।

এসময় বক্তারা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় মো. সাইফুল ইসলামকে অভিনন্দন জানান। নিজ সামর্থের মধ্যে সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান।

জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম তাঁকে নির্বাচিত করায় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সকলের দোয়া চান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ