Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

অমিত হাসান অপু:   |   বুধবার, ২৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত দামে চিনি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফার্মেসিতে ফিজিশিয়ান ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।

জানা যায়, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার সকালে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত দামে চিনি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফার্মেসিতে ফিজিশিয়ান ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির জন্য এই অভিযান। অতিরিক্ত দামে চিনি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফার্মেসিতে ফিজিশিয়ান ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আখাউড়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ