Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় ১ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় ১ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ট্রেনের ইনঞ্জিনের ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (১ জানুয়ারী) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মকুন্দপুর রেলস্টেশনের মুকুন্দপুর টু সেজামুড়া রাস্তার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামের একই গ্রামের একজন আহত হয়েছেন।

মুকুন্দপুর রেলস্টেশনেরর স্থানীয় কয়েকজন জানান,তারা দুই বন্ধু রেলওয়ে স্টেশনে স্থানীয় সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনের অরক্ষিত রেল গেইটে আখাউড়াগামী একটি ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে আহত হলে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল চালকসহ দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে মোটরসাইকেল চালক মাহমুদুল হাসানের মৃত্যু হয়। এঘটনায় আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে৷

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ জানান,মুকুন্দপুর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের সাথে মোটরসাইকেল আরোহীরা আহত হলে তদন্ত কেন্দ্রের সহযোগীতায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ট্রেনের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিতক রেছেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ