Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১ আহত ২

ডেস্ক রিপোর্ট:   |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১ আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে বসে মোবাইলে সর্বনাশা ফ্রী-ফায়ার গেইম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিমঝিম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই যুবক আহত হয়েছে।

গতকাল শনিবার আনুমানিক সাড়ে ১১টার দিকে ঢাকা সিলেট চট্রগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় এদুর্ঘনা ঘটে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শী জানায়, পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর বসে সর্বনাশা ফ্রি ফায়ার গেম খেলছিলেন তিন যুবক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে তারা কাটা পড়েন তিন যুবক। এসময় ঘটনাস্থলেই রিমঝিম নামে এক যুবক নিহত হয়। এতে গুরুতর আহত হয় আরাফাত ও দীপু নামের দুইজন যুবক। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অর্নিবান মোদক জানান,তাদের দুইজনের অবস্থায় আশংকাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: আমিনুল ইসলাম জানান, মোবাইলে গেইম খেলার সময় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ