Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

সারা দেশের ন্যায় আখাউড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে পুষ্পস্তক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা শহীদ মিনারের বেদিতে পুস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ-বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও ভাষা সৈনিক মিয়া মতিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মিয়া মতিন, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য সাংবাদিক মো: সাইফুল ইসলাম আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,আখাউড়া থানার ওসি তদন্ত মোঃ শফিক প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ