Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহমান ভুঁইয়া (৫৫)কে তার আপন ছোট ভাই পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ এপ্রিল) রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ভুঁইয়া ওই গ্রামের মৃত আব্দুল কাদির ভুঁইয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসেন পুলিশ।

পুলিশ ও গ্রামবাসি সূত্রে জানা যায়, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে আপন ছোটভাই খলিলুর রহমান ভুঁইয়ার সাথে তার বিরোধ চলছিল। এ বিষয়ে দুপক্ষের একাধিক মামলা রয়েছে। এক পর্যায়ে ওই জায়গা নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারির পর সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়।

মামলায় ছোট ভাই খলিলুর রহমানের দুইছেলেকে আসামী করে আব্দুর রহমান। এনিয়ে গতকালকেও আবার দুইভাইয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। সন্ধ্যায় আব্দুর রহমান মাগরিবের নামাজ মসজিদ থেকে পড়ে বাড়িতে আসলে খলিলুর রহমান ও তার ছেলেরা চড়াও হয়ে উঠে।

এক পর্যায়ে তাকে পিটিয়ে গুরুত্বর ভাবে আহত করে। পরে স্থানীয় লোকজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, জায়গা সংক্রান্ত বিষয়ের জেরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ