Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কবে ঈদুল ফিতর উদযাপিত হবে জানালো সৌদি আরব 

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কবে ঈদুল ফিতর উদযাপিত হবে জানালো সৌদি আরব 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে,এ বছর ৩০ রোজা পূরণ করেই শেষ হতে পারে রমজান মাস।আর সেটি হলে এসব আরব দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)।

জানা যায়,সোমবার (১৭ এপ্রিল) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাতে এ তথ্য জানিয়েছে সৌদিআরবের গণমাধ্যম সৌদি গ্যাজেট।

জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এই ভবিষ্যদ্বাণী দিয়েছে তবে ঈদের সঠিক তারিখ কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভবনা নেই বললেই চলে।

বৃহস্পতিবার মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে খালি চোখে এবং আরব দেশগুলোতে টেলিস্কোপ ছাড়া শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।এ কারণে শনিবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হতে পারে ঈদুল ফিতর।

জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি বলেছে, চাঁদ দেখার বিষয়টি খুবই কঠিন এবং এর জন্য নির্ভুল টেলিস্কোপ, পেশাদার পর্যবেক্ষক ও ব্যতিক্রমী আবহাওয়ার প্রয়োজন হয়।তবে এসব উপকরণের সংমিশ্রণ খুব কমই ঘটে। এ কারণে আরব বিশ্বের কোনো দেশ থেকে টেলিস্কোপ ব্যবহার করেও বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না।

আইএসির অপর এক বিবৃতিতে বলা হয়েছে,ইসলামী বিশ্বের অধিকাংশ দেশ আগামী শুক্রবার শাওয়াল মাস শুরুর ঘোষণা দিতে পারে।সেক্ষেত্রে,এসব দেশের মুসলিমরা ৩০ দিন রোজা রাখার পর আগামী শনিবার ঈদুল ফিতর উৎযাপন করা হবে বলে আশা করছেন।

 

 

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ