Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

অমিত হাসান অপু   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ আসামী মোঃ মহিউদ্দিন(৫৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ৪ নং উওর ইউনিয়নের করোয়াতলী গ্রামের মৃত হাজী মোঃ আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার উত্তর ইউনিয়নের করোয়াতলী গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৭০পিস ইয়াবাসহ মোঃ মহিউদ্দিন কে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । উল্লেখ্য যে আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

আখাউড়া থানার (ওসি তদন্ত) মোঃ সফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ