শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় গরুর মাংসে পোকা ও মাছির ডিম ভ্রাম্যমান আদালতে বিক্রেতাকে জরিমানা

রৌনক ইসলাম   |   শনিবার, ২৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় গরুর মাংসে পোকা ও মাছির ডিম ভ্রাম্যমান আদালতে বিক্রেতাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গরুর মাংসে পোকা থাকার কারণে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় এক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ এবং হোটেল মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণেও জরিমানা করা হয়।

শনিবার(২৭ মে)দুপুরে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারস্থ মাংসের দোকানে এ ঘটনা ঘটে,মাংস বিক্রেতা মাইনুদ্দিন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মহেশপুর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার কারণে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ঢাকা হোটেল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাংস ক্রেতা মনির হোসেন জানান, শনিবার সকালে সড়ক বাজারের হানিফ মিয়ার দোকান থেকে আমি মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে যায়,বাড়িতে গেলে আমার স্ত্রী বাজারের ব্যাগ থেকে মাংস খুলে দেখে মাংসের মধ্যে পোকা দেখা যায়,পরে এই বিষয়টি আমি আখাউড়া সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তীকে অবহিত করি পরে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে আখাউড়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আমরা জানতে পারি একজন ক্রেতা গরুর মাংশ নেওয়ার পর মাংসের মধ্যে ছোট ছোট পোকা দেখতে পায়।পরে জানা গেল এটা আসলে মাছির ডিম,আমরা দোকানে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে বড় বড় মাছি মাংসের উপর বসে আছে এবং সেই মাছির ডিম মাংশের মধ্যে ছিলো।মূলত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রি এবং টাকার বিনিময়ে প্রতিশ্রুত পণ্য না দেওয়ার কারণে ভোক্তা অধিকার আইনের অধীনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে মহেশপুর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার কারণে দুই হাজার টাকা এবং ঢাকা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ