Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০কেজি আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রওনক ইসলাম   |   বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০কেজি আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৫০০(কেজি)হিমসাগর জাতের রাজশাহীর বিখ্যাত আম উপহারস্বরূপ পাঠিয়েছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার(১৫ জুন) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহার আম ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড.শ্রী মানিক সাহা ও তার রাজ্যের গুরত্বপূর্ণ ব্যাক্তিদের জন্য পাঠানো হয়।

দুদেশের কর্তৃপক্ষদের উপস্থিতিতে হিমসাগর জাতের ১’শটি কার্টন বোঝাই আম ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের হাতে তুলে দেন বাংলাদেশের প্রতিনিধি দল।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী হায়কমিশনার দত্ত শ্রী রাজীব কুমার এর এক চিঠিতে আম হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ করেন সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্তাত্বধিকার রাজীব উদ্দিন ভূইয়া।

আম হস্তান্তর কালে দু দেশের শূন্য রেখায় উপস্থিত ছিলেন ভারতে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হায় কমিশনার আরিফ মোহাম্মদ,হাইকমিশনার অফিসের ফাস্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, ফাস্ট সেক্রেটারি মোঃ আল আমিন, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ হাসান আহমেদ ভূইয়া,এএসআই দেওয়ান মোর্শেদুল হকসহ দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন,বাংলাদেশর প্রধানমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ উনার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য আম উপহার পাঠিয়েছে।এতে করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো দৃঢ়গতি হবে। ভারত-বাংলাদেশ সবসময় পাশাপাশি বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।এই আম উপহার ভারত বাসি অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবে এবং দু দেশের সম্পর্ক আরো গভীরতর হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ