রওনক ইসলাম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ১৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)
বুধবার(২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরশহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:)উপলক্ষে উপজেলা বিভিন্ন অলির দরবার ও আহলে তরিকতের আয়োজনে আনন্দ মিছিল,আলোচনা সভা,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তারাগন শের আলী শাহ্(রাহ:),নারায়নপুর আজম শাহ(রাহ:)মাজার শরীফসহ বিভিন্ন অলির দরবার এবং বিভিন্ন এলাকা থেকে নানা রকম ব্যানার,সবুজ নিশান, ফেস্টুন নিয়ে নবীপ্রেমীক হাজার মানুষ আনন্দ মিছিলে অংশ গ্রহন করে।মিছিলটি আখাউড়া তারাগন দরবার শরীফ থেকে শুরু হয়ে আখাউড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে নারায়নপুর হযরত আজম শাহ্ (রহ:) মাজার শরীফ চত্বরে হাজারো মানুষ মিলাদ শরীফ ও বিশ্বের নির্যাতিত মুসলিমসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) এর আনন্দ মিছিল সমাপ্ত হয়।
হযরত আজম শাহ্ মাজার চত্বরে আলোচনা সভায় তারাগন দরবার শরিফ জামে মসজিদ খতিব হজরত মাওলানা আব্দুর রহিম খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, আবুল ফারুক বকুল,আখাউড়া উপজেলা
আহলে্তরিকত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহাঈীর আলম,সৈয়দ তানজিল শাহ্ (তচ্ছন) প্রমুখ।