ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আসন্ন ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামবাসীর আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধায় মোঃ জুয়েল রানার নিজ গ্রামের নারায়নপুর বাইপাস মোড়ের জসিম মার্কেটের সামনে অনুষ্ঠিত সভায় পৌর যুবলীগ কর্মী জুয়েল রানা কে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এসময় ঐক্যবদ্ধতা প্রকাশ করেন গ্রামের সর্বস্তরের মানুষজন।
নারায়নপুর গ্রামের মুরুব্বী মস্তু মোল্লার সভাপতিত্বে,সাংবাদিক আবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন,ভাইস-চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জয়নাল আবেদীন আব্দু, আবুল ফারুক বকুল,জাকির হোসেন,জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম,মোঃ মনির খাঁন,আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, ইয়াসিন মোল্লা, অ্যাডভোকেট শফিকুর রহমান বাবুল,আলি হোসেন, দুলাল মেহেদী মোল্লা,জাহিদ হাসান,তোফাজ্জল হোসেন,শাহবুদ্দিন আহমেদ গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
সভায় বক্তরা তাদের বক্তব্যে বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে জুয়েল রানার কোন বিকল্প প্রার্থী নাই,তাই ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা নারায়ণপুরবাসী একক ভাবে তাকে সমর্থন জানালাম।