Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ৪০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৪০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০০ পিচ ইয়াবাসহ মো:রুবেল ভূইয়া (২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার সকালে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের তুলাই শিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত, মো: রুবেল ভূইয়া উপজেলার মরিয়ন্ধ ইউনিয়নের মিনার কোট গ্রামের মো:লিটন ভূইয়ার ছেলে।

আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশের মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে, তুলাই শিমুল গ্রামের মোয়াজ জেনারেল স্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪০০০ পিচ ইয়াবাসহ মো:রুবেল ভূইয়া কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।তার বিরুদ্ধে আরো ৩টি মাদকের মামলা রয়েছে।মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ