Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বক্তারা বলেন, কালবেলার দুই বছরে পাঠকের মন জয় করেছে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছে যা সরকারের বিভিন্ন মহলে নজরে এসেছে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কালবেলার এই জনমুখী লেখুনি অব্যাহত রাখার আহ্বান তারা।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও দৈনিক কালবেলার প্রতিনিধি রুবেল আহমেদের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রওশন আলী,স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রুকুনুজ্জামান, ডিওটি শপ বেলাজিওর ইনচার্জ এসএম শাহারুল ইসলাম সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ