Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় যাত্রীবেশে ইজিবাইক চালককে হত্যা,আটক ১

রওনক ইসলাম   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় যাত্রীবেশে ইজিবাইক চালককে হত্যা,আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিফাত মিয়া নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবু নেছার ওরফে আপন নামের হত্যার মূলপরিকল্পনাকারী এক ছিনতাইকারীকে আটক ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইরের বালু মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাতের কোন এক সময় হত্যা করে রিফাতকে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিফাত হোসেন (১৭) কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামের আবেদ মিয়ার ছেলে। আটক মো. আবু নেছার ওরফে আপন (২৯) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

এ বিষয়ে ওসি জহিরুল হক জানান, হত্যার শিকার ইজিবাইক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক আবু নেছার ছাড়াও এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ