শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন-মানজারুল মান্নান

রওনক ইসলাম   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন-মানজারুল মান্নান

বানিজ্য সম্প্রসারনের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ও বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান।

শনিবার(২৬ অক্টোবর) বিকেলে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে আসেন।এসময় তিনি আখাউড়া বন্দরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি।পরে তিনি সীমন্তের শূন্য রেখায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জনাব শ্রী দেবাশিস নন্দীবাবু সাথে দেখা করে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সরকার পরিবর্তনের পর সবকিছুই নতুনভাবে গঠন করতে হচ্ছে। তবে আশা করছি শীঘ্রই আখাউড়া স্থলবন্দরের উন্নয়নমূলক অবকাঠামোগত কাজগুলো শুরু হবে।

এর ফলে আন্তঃদেশীয় বাণিজ্যে প্রসার ঘটবে। আর বাণিজ্য বাড়লে রাজস্বও বাড়বে।তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি পণ্য নির্ধারণের ক্ষেত্রে সরকারকে অনেক বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ বন্দর দিয়ে সব পণ্য আমদানির অনুমতি দিলে বাণিজ্য বাড়বে।

এ বিষয়টি আমরা আগেও উপস্থাপন করেছি। যখন বন্দরে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়বে, তখন হয়তো সরকার সব ধরনের পণ্য আমদানি পণ্যের বিষয়ে সিদ্ধান্ত দেবে।মানজারুল মান্নান সংশ্লিষ্টদের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখাউড়া স্থলবন্দরের যাত্রী পারাপার ও রপ্তানি বাণিজ্য কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় চেয়ারম্যানের সঙ্গে ভারতের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম,আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি,আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, রাজস্ব কর্মকর্তা মো.ওয়াহিদুজ্জামান খান ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো.খায়রুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ