রওনক ইসলাম | শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন ও ২৫০০ মিটার পাইপ ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।এ সময় ড্রেজার মালিক উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
শনিবার(২ নভেম্বর) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় কৃষি জমিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধংস ও পাইপ নষ্ট করে দেয়া হয়।
জানাগেছে,উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় কৃষি জমি থেকে ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে মোঃ শফিক মিয়া নামে কথিত ব্যক্তি বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া সেখানে আকর্ষিক অভিযান চালান। অভিযানে দুইটি ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।এ সময় বালু ব্যবসায়ী মোঃ শফিক মিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া জানান,এসব ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলনের কারনে ফসলী জমি হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।