শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বিস্ফোরক আইনে গ্রেফতার ২

রওনক ইসলাম   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিস্ফোরক আইনে গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক আইনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার(৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা উপজেলার উত্তর ইউনিয়নের করোয়াতলী গ্রামের নূর মোহাম্মদের ছেলে জয়ফুল ইসলাম প্রকাশ জয়(২৫) ও মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইউনুস মিয়ার ছেলে ইউপি সদস্য আবুল কাশেম (৫১)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে দুটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা আখাউড়া থানার বিস্ফোরক মামলায় অভিযুক্ত ও পুলিশের তদন্তে প্রমাণিত আসামি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানায়,গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ