Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় টাকা না পেয়ে ট্রেনে হিজড়াদের ঢিল জানালার গ্লাস ভাঙচুর

আহমেদ সামি   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় টাকা না পেয়ে ট্রেনে হিজড়াদের ঢিল জানালার গ্লাস ভাঙচুর

ঢাকা-সিলেট রেলপথে আখাউড়ার আজমপুর রেল স্টেশনে আন্তঃনগর কালনী ট্রেনে পাথর নিক্ষেপ করে জানালায় কাঁচ ভাঙচুর করেছে হিজড়ারা। ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করতে না পেরে ক্ষোভে তারা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের বেশ কয়েটটি জানালার গ্লাস ভেঙে যায়।

হিজড়াদের এলোপাতাড়ি পাথর নিক্ষেপে যাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য দিনের ন্যায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজড়া উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকে। যে সব যাত্রী তাদেরকে টাকা না দিচ্ছে তাদের সঙ্গে শুরু করে অশালীন ব্যবহার। এ নিয়ে ট্রেনে হিজড়া ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা প্ল্যাটফর্মে না নেমে তারা বিপরিত দিকে ট্রেন থেকে নেমে যায়। ট্রেনটি যাত্রা বিরতি শেষে ছেড়ে দেওয়ার সময় তারা বাকবিতণ্ডা হওয়া ট্রেন যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। এতে করে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। যাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হয়।

আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, কালনী ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় এ স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি যাত্রা বিরতি শেষে ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানা গেছে। ট্রেনটি ছেড়ে চলে যাওয়ায় সঠিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি আরো বলেন,ধারণা করা হচ্ছে ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ