Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আখাউড়ায় স্থলবন্দরে আটক

আহমেদ সামি   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আখাউড়ায় স্থলবন্দরে আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্ত্রীসহ আটক হয়েছেন চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা নান্টু কুমার কর।

রবিবার দুপুরে দায়িত্বরত বিজিবি-৬০ ব্যাটালিয়ন স্থলবন্দর এলাকায় তাদেরকে আটক করে। অভিযোগ না থাকায় তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে।

বিকেলে বিজিবি’র ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী হলেন পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর।

স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদেরকে আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ