Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া মুক্ত দিবসে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

মো:সাইফুল ইসলাম   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া মুক্ত দিবসে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্য ছিলো পুষ্পস্তবক অর্পণ,শোভাযাত্রা,জাতীয় পতাকা উত্তোলন,সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও আলোচনা সভা।

এর আগে মোমবাতি জ্বালিয়ে শহীদ স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে আখাউড়া মুক্ত হয়। গত কয়েক বছর ধরে দিবসটি সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয়।প্রদীপ প্রজ্জ্বলন ছাড়াও শুক্রবার উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ,শোভাযাত্রা,আলোচনা সভা ও পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।সকাল সাড়ে নয়টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়।

পরে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা শুরু হয়ে পোস্ট অফিসের সামনে শেষ হয়।সেখানে জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উঠানো হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ১৯৭১ সালের এই দিনে পোস্ট অফিসের সামনেই জাতীয় পতাকা উঠানো হয়েছিলো।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন খান স্বাধীনের সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথি ছিলেন আখউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ছমিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ জমশেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া,জামায়াত ইসলামের আমীর মো. ইকবাল হোসেন, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এনামুল হক মামুন প্রমূখ।

মুক্তিযোদ্ধা সন্তান মো.জালাল হোসেন মামুনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা দীপংকর ঘোষ নয়ন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলেওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ