Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় গর্তে রেখে দেহ পুড়িয়ে ফেলা যুবক গ্রেফতার

কাইয়ুম চৌধুরী   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় গর্তে রেখে দেহ পুড়িয়ে ফেলা যুবক গ্রেফতার

আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিলো না। হাতে চুরি থাকায় দেহটি তরুণির বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। সে চিহ্নিত মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাংগা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পুড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চায়।

এ সময় ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনিভুত হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা লাশ বের করে।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সে তিনি পুরুষ না মহিলা তা বুঝা যাচ্ছে না। পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ