Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভ্যান ও বাসের সংঘর্ষে যুবক নিহত

অমিত হাসান অপু:   |   শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্যান ও বাসের সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণাড়িয়ার আখাউড়ায় অটো ভ্যান ও বাসের সংর্ঘষে মোঃ সাদ্দাম হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে সুলতানপুর-আগরতলা বাইপাস রোডের আখাউড়া নূরপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত অটো ভ্যান চালক (নিহত) সাদ্দাম হোসেন বিজয়নগর উপজেলাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর লিচু বাগান এলাকার, মোঃ আবুল হোসেন এর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি দিগন্ত বাস আখাউড়া স্থলবন্দর এলাকার গাজীর বাজার যাওয়ার সময়, পথিমধ্যে নুরপুর গ্রামের রাস্তায় মাথায় যাত্রী নামানোর জন্য যাত্রা বিরতি দেয়। এসময় পিছন দিক থেকে নিহত (ভিকটিম ভ্যান চালক) সাদ্দাম হোসেন নিজের অটো ভ্যান গাড়ীর গতী নিয়ন্ত্রন করতে না পারায়, দিগন্ত বাসটির পেছনে ধাক্কা লেগে যায়। এতে করে অটো ভ্যান চালক (নিহত) সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। দিগন্ত বাস ও চালক কেউ আটক নেই। নিহত অটো চালক সাদ্দামের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। পরিবারের লোকজন কোন মামলা করবেনা বলে পুলিশকে নিশ্চিত করেছেন।

জানতে চাইলে আখাউড়া সাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়ীত্বরত চিকিৎসক মোঃ সাব্বির আহম্মেদ বলেন, বেলা তিনটা ৪৫ মিনিটের দিকে সাদ্দাম হোসেন নামে দুর্ঘটনার একটি রোগী আসে। পরিক্ষা করে দেখি প্রায় ২০ মিনিট পূর্বেই তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ