Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় কিশোরী উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেফতার

মো,সাইফুল ইসলাম   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় কিশোরী উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

পুলিশ জানায়,বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়। মামলা হওয়ার কয়েক ঘন্টা পর রাত সাড়ে ১০টায় পুলিশ আখাউড়া পৌর শহরে অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

পুলিশ কিশোরী অপহরণে জড়িত সামিরুল ইসলাম আরিফকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কিশোরীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ