Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ার ইটভাটায় কৃষি জমির মাটি,মোবাইল কোর্টে জরিমানা

রওনক ইসলাম   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার ইটভাটায় কৃষি জমির মাটি,মোবাইল কোর্টে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি ভাটায় কৃষি জমি থেকে মাটি এনে ইট উৎপাদনের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোগড়া এলাকার রেললাইনের পাশে সুরমা ব্রিকস (তিতাস ব্রিকস) নামে একটি ভাটায় কৃষি জমির মাটি কেটে এনে ইট তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিষয়টির সত্যতা পেয়ে ভাটা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে আরও একজনকে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত জজ মিয়ার বাড়ি উপজেলার শান্তিনগর (দেবগ্রাম) গ্রামে।

উপজেলা প্রশাসন জানায়,সোমবার ১২টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ভেকু দিয়ে ফসলি জমি খনন করে ইট ভাটায় সরবরাহের অভিযোগে ১টি ভেকু জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালান করে ভেকুর মালিক মো:জজ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ