Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় শ্রমিকলীগ নেতাসহ তিন ডাকাত গ্রেফতার

রওনক ইসলাম   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় শ্রমিকলীগ নেতাসহ তিন ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি মোঃ সুমন মিয়া(৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৩ফেব্রুয়ারী) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো.ছমিউদ্দিন। এর আগে মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শ্রমিকলীগের সভাপতি মোঃ সুমন মিয়া নুরপুর এলাকার এলু মিয়ার ছেলে, ডাকাত দলের সদস্যরা হলেন, কসবার বিনাউটির মৃত নুরুল হকের ছেলে আরজু মিয়া(২৮),আখাউড়ার মনিয়ন্দ এলাকার জানু মৃধার ছেলে মোঃ কাউছার মৃধা(৩৫) ও দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর এলাকার মোঃ আব্দুল মিয়ার ছেলে খলিল মিয়া(২১)।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ