শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় শয়তানের নিঃশ্বাস চক্রের সদস্য গ্রেফতার, ৩টি মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় শয়তানের নিঃশ্বাস চক্রের সদস্য গ্রেফতার, ৩টি মোটরসাইকেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধার হয়েছে ‘শয়তানের নিঃশ্বাস’ (ডেভিল ব্রেথ) দিয়ে নিয়ে যাওয়া ৩টি মোটরসাইকেল।এসময় চক্রের সক্রিয় সদস্য জুয়েলকে (২৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।অভিযানটি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (ডিবি) রবিউল ইসলাম।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামে। তিনি পৌর এলাকার বাইপাসে মোটরসাইকেল ওয়ার্শপের মেকানিক।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রাউজান থানার বাসিন্দা মামুন মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন। গত ২৭ জানুয়ারি একজন যাত্রী নিয়ে হাটহাজারী উপজেলায় যাওয়ার পথে মোবাইলে কৌশলে বিষাক্ত কেমিক্যাল যা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত ওই রাসায়নিক পদার্থ তার নাকের কাছে ধরে স্মৃতিভ্রম করেন। পরে তার কথামতো মামুন নিজেই প্রতারকের হাতে তুলে দেন তার রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর দ্রুত সটকে পড়ে প্রতারক।

গোয়েন্দা পুলিশ জানায়, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) দল। এরপর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন সূত্র ধরে আসামিদের নাম-ঠিকানা শনাক্ত করে ডিবি পুলিশ। পরে আখাউড়া থেকে গ্রেফতার করা হয় জুয়েলকে। এ সময় তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ৩টি দামি বাইক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

তিনি আরও জানান, এ চক্রের সদস্য রাব্বি পলাতক থাকলেও তার ভাই হৃদয়কে আটক করে ৩টি বাইকসহ জুয়েলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সবকটি মোটরসাইকেলই ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে লুটে আনা হয়েছে।এবং শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত ওই রাসায়নিক এমন একটব পদার্থ মানুষের নাকের কাছে ধরে স্মৃতিভ্রম করেন। পরে চক্রের কথামতো নিজেই প্রতারকের হাতে মোবাইল, টাকা ও মোটরসাইকেল তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ