Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ টন কাজুবাদাম আমদানি

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ টন কাজুবাদাম আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয় হাজার কেজি কাজুবাদাম আমদানি করা হয়েছে।কেজি প্রতি সাড়ে চার ডলারে এই কাজুবাদাম আমদানি করা হয়।

মঙ্গলবার দুপুরে কাজুবাদাম আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান। এর আগে সোমবার বিকালে ৬ টন কাজুবাদাম ভর্তি ভারতীয় একটি ট্রাক বন্দরে এসে পৌঁছায়।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই পণ্য আমদানি করেছে। এদিকে পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান,পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্য করে কাজু বাদাম আমদানি করা হয়েছে। এর আগেও চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ২ টন কাজুবাদাম আমদানি করে এই প্রতিষ্ঠান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ