Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় পুকুরে ভাসছিল মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পুকুরে ভাসছিল মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ভাসমান অবস্থায় এক ফিসারিজ পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে ধরখার ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার বিকালের দিকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ধরখার ফাঁড়ির পুলিশ ইনচার্জ মো. জাকির হোসেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার এলাকা থেকে আক্কাছ আলী (৪৫) নামের ওই পাহারাদারের লাশ উদ্ধার করা হয়।

নিহত আক্কাছ আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দক্ষিণ রতনপুর গ্রামের সুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পুকুরের পানিতে আক্কাস আলীর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেয়া হয় পুলিশকে। নিহত আক্কাসের গলায় জখম রয়েছে। সোমবার রাতে তাকে কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখে যায়। প্রাথমিক তদন্তে এটি হত্যাকান্ড বলেও পুলিশ জানায়। নিহত আক্কাছ আলী গত দুই বছর ধরে উপজেলার ধরখার গ্রামের মো: জানে আলমের একটি ফিসারিজে ১২ হাজার টাকা বেতনে পাহারাদারের চাকরি করতেন।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জাকির হোসেন জানান, হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার বুঝে ফেলায় তাকে হত্যা করে পানিতে ফেলে পালিয়ে গেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ