Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সংবাদের প্রকাশের প্রতিবাদে রেল কর্মচারীদের মানববন্ধন

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সংবাদের প্রকাশের প্রতিবাদে রেল কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী/২ আহসান হাবীবের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আখাউড়া রেলওয়ে জংশন প্রকৌশল বিভাগের সকল কর্মচারী।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের প্লাটফর্মে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,আখাউড়া প্রকৌশল বিভাগের মো.ওমর ফারুক,বিজন কুমার মন্ডল,মো.মহিউদ্দিন লিটন।

বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী/২ আহসান হাবীব স্যারকে নিয়ে চলতি মাসের ১৬ তারিখ একটি জাতীয় পত্রিকায় ” রেলওয়ের প্রকৌশলী আহসানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ ” এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। তা কেবল মাত্রই উদ্দেশ্যপ্রনীত ভাবে করা হয়েছে।

এসময় বক্তারা আরও বলেন, তিনি আখাউড়াতে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনকালে অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে চাকরি করেছেন। আমরা স্যারকে খুব কাছ থেকেই দেখেছি তিনি অত্যন্ত সৎ ছিলেন। উনার বিরুদ্ধে এরকম মিথ্যা সংবাদের তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানাই। এসময় আখাউড়া রেলওয়ে জংশন প্রকৌশল বিভাগের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ