Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে “আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটি” নামে একটি নতুন সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আখাউড়া কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় ১৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে নাসির উদ্দিন (দৈনিক সমকাল) সভাপতি, তাজবীর আহমেদ (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ অমিত হাসান আবির (এশিয়ান টিভি) কে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন,মো. শাহাদাত হোসেন লিটন (দৈনিক মানবজমিন), কাজী হান্নান খাদেম (দৈনিক যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (বাংলা টিভি), মো. ফজলে রাব্বি (দৈনিক যুগান্তর), জালাল হোসেন মামুন (দৈনিক দেশ রুপান্তর), রুবেল আহমেদ (দৈনিক কালবেলা), নাজমুল আহমেদ রনি (দৈনিক সময়ের আলো), সাদ্দাম হোসেন (আর টিভি), হাসান মাহমুদ পারভেজ (দৈনিক আমাদের নতুন সময়), অমিত হাসান অপু (দৈনিক নবচেতনা)।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন,এই সোসাইটি আখাউড়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার রক্ষা,পেশাগত দক্ষতা উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, স্থানীয় সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়ও সংগঠনটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নতুন নির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বলেন, আমরা সকল সাংবাদিকের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই,যেখানে পেশাদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে সাংবাদিকতাকে আরও গতিশীল করা সম্ভব হবে।

সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান,”শীঘ্রই আমরা সদস্যদের জন্য প্রশিক্ষণ,আইনি সহায়তার মতো উদ্যোগ গ্রহণ করব।

স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীজন নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সাফল্য কামনা করেছেন। আশা করা যায়, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির মাধ্যমে অঞ্চলের সাংবাদিকতা অঙ্গন আরও প্রাণবন্ত ও সংগঠিত রূপ পাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ