Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ঘর নির্মাণে পুলিশের বাঁধার অভিযোগ

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ঘর নির্মাণে পুলিশের বাঁধার অভিযোগ

আখাউড়ায় নিজস্ব ভূমিতে পাকা ঘর নির্মাণ কাজে এক এএসই বিরুদ্ধে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের কলেজ পাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে জাকির হোসেন নামে ওই ব্যক্তি সংবাদ সম্মেলন করেন। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের (মুড়ির বাড়ি) এলাকার বাসিন্দা।

লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, ২০২৩ সনে কুড়িপাইকা গ্রামের সেকান্দর আলী নিকট থেকে আমি ও আমার স্ত্রী ৬.৩০ শতাংশ ভূমি ক্রয় করে নিজ নামে খতিয়ান সৃজন করে টিনের ঘর নির্মাণ করে পরিবার নিয়া বসবাস করে আসছি। কিছুদিন আগে আমি টিনসেড ঘর ভেঙ্গে পাকা বিল্ডিং নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশি মো: ফয়েজ মিয়া উক্ত ভুমিতে মালিকানা দাবী করে আমার কাজে বাধা দেয়।

কিন্তু মালিকানার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে আদালতে একটি পিটিশন মামলা করে। বিজ্ঞ আদালতের নির্দেশে আখাউড়া থানার এএসআই ধীমান বরুয়া সরজমিনে তদন্ত করতে এলে ফায়েজ মিয়া মালিকানার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। তদন্তক্রমে পুলিশ আমি ও আমার স্ত্রী দলিল মূলে জায়গার মালিক মর্মে আদালতে প্রতিবেদন পাঠায়।

নির্মাণ কাজে আদালতের নিষেধাজ্ঞা না থাকায় আমি কাজ শুরু করলে গত ৩ এপ্রিল এএসআই ধীমান বরুয়া আমার বাড়িতে গিয়ে কাজে দেয় এবং আমার একজন নির্মাণ শ্রমিককে থানায় নিয়ে যায়। ২ ঘন্টা আটক রাখার পর আমি শ্রমিককে ছাড়ায়ে আনি। এজন্য ধীমান বড়–য়া আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেয়। পরে আমার মিস্ত্রি ইট, সুরকি, বালু, সিমেন্ট গুছিয়ে রাখার জন্য কাজ শুরু করলে এএসআই ধীমান বরুয়া আবারও এসে আমাকে হুমকি ধমকি দিয়ে কাজ বন্ধ রাখতে বলে। এদিকে, কাজে বিলম্ব হওয়ায় আমার ইট, বালি, সুরকি, বালি সিমেন্ট নষ্ট হয়ে আমি আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছি।

নির্মাণ কাজে বাঁধা এবং ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে এএসআই ধীমান বড়ুয়া টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, আদালতে উভয় পক্ষের মামলা থাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে, তদন্তকালে জাকির হোসেনের মালিকানার সত্যতা পাওয়া গেছে এবং সেই মর্মে আদালতে প্রতিবেদন দিয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ