Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় ১ শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় ১ শিক্ষকের মৃত্যু

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাম কম্পিউটার অপারেটর) মো. আফজাল (৩৩)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে আখাউড়া-আগরতলা সড়কের লামারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আফজাল উপজেলার মোগড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মো. জামির হোসেন বলেন, “আমার ভাই একজন অত্যন্ত মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। স্কুল ও পরিবারের সবাই তাকে খুব ভালোবাসতেন। পরীক্ষার দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটল। আমরা চাই দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি পেতে। সরকারের কাছে আবেদন, যেন আমাদের পরিবারের এই ক্ষতির ন্যায়বিচার হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে, আমরা নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ