শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বির সঞ্চালনায় আয়োজিত এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. রুবেল আহমেদ (দৈনিক কালবেলা)-কে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন (আরটিভি)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মো. নাজমুল আহমেদ রনি (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক এবং অমিত হাসান অপু (নব চেতনা) প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।কমিটিতে মোট ১৫ সদস্য রয়েছেন, যাদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ