Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু, প্রাণ গেল দুটি গরুরও*

ইঞ্জিনিয়ার সজিব সরকার   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু, প্রাণ গেল দুটি গরুরও*

আখাউড়া উপজেলায় বজ্রপাতের আঘাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মাঠে চরে বেড়ানো দুটি গরুও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে।

জানা যায়, ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় বিকেলে জমিতে কাজ করছিলেন মো. সেলিম মিয়া (৬৪)। বজ্রপাতের আকস্মিক আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

অন্যদিকে, বনগজ গ্রামের যুবক মো. জমির খান (২২), পিতা মদন খান, দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। তার প্রাণহানিতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়া, বনগজ গ্রামের মাঠে বজ্রপাতের আঘাতে মারা যায় দুটি গরু। গরুগুলোর মালিক বনগজ গ্রামের মৃত আঃ রশিদের ছেলে মো. সাব্বির মিয়া।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা বজ্রপাত প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ