Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষাধিক টাকার ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিনিধি:   |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষাধিক টাকার ইয়াবাসহ নারী আটক

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

আখাউড়া রেলওয়ে থানার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ মে ২০২৫) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নাম্বার প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজের পাশে এই অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ এ নারীক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক নারী মাদক ব্যবসায়ী মোসাম্মৎ লাকী আক্তার (৪৩) জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল মিয়ার কন্যা এবং আমির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যের সহায়তায় দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি বসুন্ধরা পকেট টিস্যুর প্যাকেট থেকে দুইটি জিপারযুক্ত কালো পলিথিনে রাখা মোট ৪০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানার এসআই (নিঃ) সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযানে চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার করে, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ