শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দলিল দাখিলা দখল নিশ্চিত করে ভূমির মালিকানা,ইউএনও আখাউড়া

ইয়ার হোসেন   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দলিল দাখিলা দখল নিশ্চিত করে ভূমির মালিকানা,ইউএনও আখাউড়া

দলিল, দাখিলা ও দখল ভূমির মালিকানা নিশ্চিত করে। ভূমির কর না দেওয়া মানে ঘরে তালা না দেওয়ার মত। ভূমি সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা পেতে এ তিন ‘দ’ মেনে চলার আহবান জানান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জি.এম. রাশেদুল ইসলাম। উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,ভূমি মেলার উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা। ভূমির কাগজপত্রের বিষয়ে সচেতন থাকলে ভূমি সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা এড়ানো সম্ভব হবে। তিনি আরও বলেন ৮০ ভাগের বেশি মামলা হয় ভূমি সংক্রান্ত বিষয়ে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহবান জানান। ভূমি অফিসকে আন্তরিকভাবে সেবা দেওয়ার নির্দেশনা দেন ইউএনও জি. এম. রাশেদুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, আখাউড়া উপজেলায় চলতি বছর ৯৬ শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। জনগণের সচেতনতা এবং ভূমি অফিসের আন্তরিকার কারণেই এটা সম্ভব হয়েছে। তিনি আশা করেন আগামী বছর শতভাগ কর আদায় করতে পারবেন।

ভূমি মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপকারভোগী, গণমাধ্যমকর্মী ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মেলা উপলক্ষে স্কুল পর্যায়ে ভূমি সংক্রান্ত বিষয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া সদর ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, মনিয়ন্দ ভূমি সহকারি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, তন্তর ভূমি সহকারী কর্মকর্তা আশুতোষ ভৌমিক ও সাটিফিকেট সহকারী আহাদ আলী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ