শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে কাজুবাদাম আমদানি

ইয়ার হোসেন   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে কাজুবাদাম আমদানি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাজুবাদাম আমদানি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় একটি ভারতীয় ট্রাকে করে ৪০০টি টিনের বালতিতে মোট চার টন কাজুবাদাম বন্দরে এসে পৌঁছায়। প্রতিটি বালতিতে ১০ কেজি করে কাজুবাদাম ছিল।

আমদানিকৃত কাজুবাদামের প্রতি কেজির মূল্য ৪.৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৫.৭৬ টাকা। আমদানি কার্যক্রম সম্পন্ন করেছে ঢাকার আমদানি প্রতিষ্ঠান টি আর ট্রেড, উত্তরা।

কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম কাজুবাদাম আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কোষাগারে নির্ধারিত রাজস্ব জমা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাস প্রক্রিয়া সম্পন্ন করবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদ সামনে রেখে আমদানি কার্যক্রম আরও বাড়তে পারে। বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কাজুবাদামগুলো বন্দর থেকে খালাস করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ