শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি,আখাউড়ায় এক প্রতারক গ্রেফতার

ইয়ার হোসেন   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি,আখাউড়ায় এক প্রতারক গ্রেফতার

ভুয়া সেনা কর্মকর্তা সেজে ভয়ভীতি ও মিথ্যা অভিযোগের মাধ্যমে চাঁদা দাবি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা মাঠসংলগ্ন স্মৃতিশোধের পাশ থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃ কাইয়ুম চৌধুরী (৩৫) আখাউড়া পৌরসভার নারায়ানপুর এলাকার মৃত বারেক চৌধুরীর ছেলে, পেশায় সে একজন অটোরিকশা চালক।

পুলিশ জানায়, গত (২৭ মে) বেলা ১২টার দিকে মোবাইল থেকে মোঃ আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মোবাইলে ফোন আসে। কাইয়ুম নিজেকে আখাউড়া আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বলে তার স্ত্রী আয়েশা আক্তারের নামে অভিযোগ রয়েছে এবং দ্রুত দেখা করতে বলা হয়।

ঐদিন সন্ধ্যায় একই নম্বর থেকে ফের ফোন দিয়ে দেখা না করলে তুলে নিয়ে রিমান্ডে নেওয়ার হুমকি দেওয়া হয়। পরদিন ২৮ মে সন্ধ্যার দিকে প্রতারক আলমগীর হোসেনকে আখাউড়া পৌরসভার রাধানগর এলাকার উপজেলা মাঠসংলগ্ন স্মৃতিশোধের পাশে দেখা করতে বলে। নির্দিষ্ট স্থানে গেলে ভুয়া কর্মকর্তা আলমগীরকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করে। একপর্যায়ে কান্নাকাটি ও আকুতি-মিনতির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতারক পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারককে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইয়ুম ভুয়া সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করে। ঘটনার পর মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

আখাউড়া থানার (ওসি) ছমি উদ্দিন জানান, প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও কোনো প্রতারণার অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ