Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ২শতাধিক গাছ রোপন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ২শতাধিক গাছ রোপন কার্যক্রমের উদ্বোধন

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে সড়কের পাশে ২’শ কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে আখাউড়া পৌরসভা।

বুধবার (৪ জুন) দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের শহরের নারায়নপুর বাইপাস এলাকায় সড়কের পাশে চারা রোপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জি.এম. রাশেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রধান সহকারি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন কৃষ্ণচূড়া গাছ রোপনের ব্যাপারে বলেন, আমরা এখানে চাকুরীর জন্য এসেছি। আখাউড়াবাসীকে সেবা দিয়ে যেতে চাই। এ ধারনা থেকেই কৃষ্ণচূড়া গাছ রোপনের পরিকল্পনা নিয়েছি। আমরা চলে গেলেও আখাউড়াবাসী আমাদেরকে স্মরন করবে।

কৃষ্ণচূড়া রোপনের উদ্দেশ্য সম্পর্কে আখাউড়া পৌর প্রশাসক জি. এম. রাশেদুল ইসলাম বলেন, আখাউড়ায় আন্তর্জাতিক চেকপোষ্ট আছে। এখানে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। এমনকি মাঝে মধ্যে বিদেশী নাগরিকরাও আসে। তাদেরকে স্বাগত জানানোর জন্যই মুলত সড়কে পাশে কৃষ্ণচূড়া গাছ রোপন করা হবে। পুরো রাস্তাটি সৌন্দয্য বর্ধন করা হবে। পৌরসভার উদ্যোগে ২ ’শ গাছ রোপন করা হবে। এছাড়াও সৌন্দর্য্য বর্ধনের জন্য আরও কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ