Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ঈদে গাদীর ও ঈদে মোবাহিলা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ঈদে গাদীর ও ঈদে মোবাহিলা শীর্ষক আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইরানে ইসরাইলি হামলায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের মডেল মসজিদে ঈদে গাদীর ও ঈদে মোবাহিলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাহরা ট্রাস্টের আয়োজনে আলোচনা সভায় মুফতী কাজী কেফায়াতুল্লাহ মাহমূদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল আলহাদি ফাউন্ডেশনের সেক্রেটারি মো:মেরাজুল ইসলাম।

আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মাওলানা অলিউর রকফান নিজামী, হাফেজ মাওলানা নুরুল আমিন প্রমুখ। এ সময় বক্তারা হযরত আলী (রা:) এর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, হযরত আলীর (রা:) এর সাথে সম্পর্কই ঈমানের অভিজিত অঙ্গ তার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত খেলাফত চলবে। যারা তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধী তারা ঈমানদার নয় তারা মুনাফেক। তারা বলেন, আজকে দ্বিতীয় কারবালা হচ্ছে ইরানের উপর পাতিয়ে দেওয়া যুদ্ধ, ইরান আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে আর ইসরাইল কারবালার অনুসারী ও আহলে বায়াতের অনুসারীদেরকে শহীদ করছে।

আলোচনা সভা শেষে ইরানে ইসরাইলি হামলায় নিহতদের স্মরণে ও সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ