Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় রেলওয়ের মালামালসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় রেলওয়ের মালামালসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামালসহ মো:ইয়াসিন মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামালসহ তাকে আটক করা হয়।

বুধবার বেলা সাড়ে তিনটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম। আটক মো: ইয়াসিন মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের নতুন বাজার এলাকার হাছু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মের দক্ষিণ মাথায় ১০নং রেল লাইনের উপর রেলওয়ে নিজস্ব সরকারী সম্পত্তি সিগন্যাল জাম্পার ৫১ (একান্ন) পিচ, সিগন্যাল এর বক্সকাভার ২ টি, সিগন্যাল কানেকটিং ক্যাবল ২ টি, নীল রংয়ের ক্যাবল খন্ড ৩ টি, কালো রংয়ের ক্যাবল ক্যাবল ০৩ টিসহ মো: ইয়াসিন মিয়াকে আটক করে এসব মালামাল জব্দ করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, আটক মো: ইয়াসিন মিয়ার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। রেলওয়ের মালামাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ