Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কল্লা শহীদ মাজারের বার্ষিক ওরশ ১০ আগষ্ট, থাকবে প্রশাসনের কঠোর নজরদারি

রওনক ইসলাম   |   সোমবার, ০৪ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কল্লা শহীদ মাজারের বার্ষিক ওরশ ১০ আগষ্ট, থাকবে প্রশাসনের কঠোর নজরদারি

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া খরমপুর হযরত শাহপীর কল্লা শহীদ (র:) এর বার্ষিক পবিত্র ওরশ মোবারক ২০২৫ আগামী ১০ ই আগস্ট থেকে শুরু হবে। ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মাজার কর্তৃপক্ষ। সোমবার (৪ আগস্ট) সোমবার সকাল ১১টায় খরমপুর মাজার শরীফ সভা সম্মেলন কক্ষে ওরশের সার্বিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম।

সংবাদ সম্মেলনে জানানো হয় , আগামী ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত মাজারের বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। এই ওরশ মোবারক উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে থাকে মাজার এলাকায় । এই উপলক্ষে মাজার শরীফের সর্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি,আনসার নিয়োজিত থাকবে। মাজারের পুরু এলাকা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। যেকোনো অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক পরিচালনা করা হবে ভ্রাম্যমান আদালত। সেইসাথে স্থানীয় সেচ্ছাসেবী বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ,মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম,তাকদীর খান খাদেম,কামরুল হাসান খাদেম,শাকির উদ্দিন খাদেম,ইলমান উদ্দিন খাদেম,কাজী রুপম খাদেম।

উল্লেখ্য ,আগামী ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে বিশ্বের সকল মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ