Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় দুই সাংবাদিকের নামে মামলা, সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় দুই সাংবাদিকের নামে মামলা, সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোষ্টের অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মোঃ ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেনের নামে মামলার ঘটনায় জরুরী সভা করেছে সাংবাদিক সমাজ।

আখাউড়া প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা বৃহস্পতিবার সকালে পৌর শহরের কলেজ পাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে যৌথ সভা করেন। গত ১২ আগষ্ট আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাদাবী ও মানহানির অভিযোগ এনে আখাউড়া থানায় মামলা করেন।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও সাংবাদিক কাজী হান্নান খাদেমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ প্রমুখ।

সভায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা। আগামীকাল শুক্রবার সকালে শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী সুহিন, নাজমুল আহমেদ রনি, মোঃ আবির, মোঃ পারভেজ, মোঃ অপু।উল্লেখ্য, সম্প্রতি দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে ইমিগ্রেশন চেকপোষ্ট ইনচার্জসহ কয়েকজন পুলিশের অনিয়ম-দূর্নীতি নিয়ে সংবাদ ছাপা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ