শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ওরশে অগ্নিবীণা স্কাউটের চিকিৎসা সেবা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ওরশে অগ্নিবীণা স্কাউটের চিকিৎসা সেবা কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর কল্লাহ শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি মেডিকেল পরিচালনা করছে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ। ক্যাম্পে অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। ১০ আগষ্ট থেকে সপ্তাহব্যাপী ওরশ শুরু হয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত-আশেকান মানুষ মাজার শরীফে আসছে।

প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্কাউট ও রোভাররা মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করছে। কেউ বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে রোগীকে হাসপাতালে নিয়ে যায় স্কাউটাররা। প্রতিদিনি ১০০ থেকে ১৫০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে। স্কাউট সদস্যদের সেবা কার্যক্রম সকলের প্রশংসা কুড়াচ্ছে।

মাজার কমিটি সূত্রে জানা গেছে, ওরশ উপলক্ষে মাজারে আগত লোকজনের জরুরী চিকিৎসা সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল ক্যাম্প নিয়োজিত থাকে। এর পাশাপাশি এবার অগ্নিবীণা স্কাউট গ্রুপ মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। স্কাউট সদস্যরা সরকারি মেডিকেল টিমকে সহযোগিতা করছে। ১৬ আগষ্ট ওরশ শেষ হবে।

বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে যায় মেডিকেল ক্যাম্পে রোগীরা চিকিৎসা নিচ্ছে। একজন চিকিৎসক রোগীর সাথে কথা বলে প্রয়োজনীয় ওষুধ লিখে দিচ্ছেন। স্কাউট ও রোভাররা রোগীদের লাইন ঠিক রাখা এবং ওষুধ সেবনের নিয়ম বুঝিয়ে দিচ্ছেন। এসময় উপস্থিত ছিল স্কাউট ইউনিট লিডার আবির দাস আয়ুস, সূর্য খাদেম আল হাসিব, তাহমিদ, রাফি, জাহিদুর প্রমুখ।
চিকিৎসক মোঃ সেলিম মিয়া বলেন, জ¦র, শর্দি, ঠান্ডা, চুলকানি, পেটের পীড়া এসব রোগী বেশি পাওয়া যাচ্ছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী আসছে। স্কাউট সদস্যরা মেডিকেল টিমকে সহযোগিতা করছে।
ষাটোর্ধ বৃদ্ধ রোগী শামসুদ্দিন আহমেদ বলেন, আমার হাটু ব্যাথা। এখানে চিকিৎসা ও ওষুধ পাওয়াতে খুব ভালো লাগছে।

এ ব্যপারে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি এস. কে. খাদেম সেলিম বলেন, মানবিক সেবার উদ্দেশ্যে স্কাউটাররা ওরশে আগত অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দিচ্ছে। প্রতিদিন ১০ জন স্কাউট ও রোভার দ্ইু শিফটে সেবা কার্যক্রমে অংশ নেয়।

অগ্নিবীণা স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা উডব্যাজার মোস্তাক আহমেদ খাদেম টিটু বলেন, স্কাউটারা সব সময় মানবিক সেবা করে থাকে। ওরশের সময় মাজারে প্রচুর ভক্ত- আশেকান লোকজন আসে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ