রওনক ইসলাম | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে ইউসুফ মিয়া (৫২) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
এর আগে বুধবার সন্ধ্যায় পৌরশহরের খড়মপুর বাইপাস এলাকার একটি খালে বালু বোঝাই ভাল্কহেড রেখে বালু উত্তোলন করার সময় এ জরিমানা করেন। এছাড়া পৌর শহরের রেল স্টেশন এলাকায় হোটেল তাজমহলকে বাসি ও পচাঁ খাবার রাখার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন একটি চক্র ভাল্কহেড দিয়ে বালু এনে সাইন্ধারা নদীতে রেখে কৃষি জমি ভরাট করছে। কিন্তু এ বালু তারা কিভাবে কোথা থেকে উত্তোলন করছে তার কোন কাগজপত্র নাই।
আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় এ জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভাল্কহেড হলো বালু উত্তোলন করার জন্য। কিন্তু বালু পরিবহনের জন্য নয়। তাছাড়া এ বালু তারা কোথা থেকে উত্তোলন করেছে তা আমরা জানি না। এজন্য জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান