Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপনে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

মো,সাইফুল ইসলাম   |   শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপনে  রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনালইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, সাবেক প্রধান শিক্ষকসহ কয়েকশত সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন চলবে। আগামী ২৫ ডিসেম্বর স্কুল মাঠে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হবে।

শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ড. মীর শাহআলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম ইস্পাহানী, সাবেক প্রধান শিক্ষক রাকিব আহম্মেদ খান খাদেম, শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যাপক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল হক ভূইয়া, সাবেক ছাত্র শেখ আইয়ুবুর রহমান, আবুল মনসুর মিশন, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক নূরে আলম সিদ্দিকী, নাজমুল হক ভ্ইূয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক সহ: অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, প্রাক্তন ছাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি। অনুষ্ঠানে জানানো হয়, অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে রেজিষ্ট্রেশন করার অনুরোধ করা হচ্ছে। দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্র অনলাইনে নির্ধারিত ওয়েব সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে। রেজিষ্ট্রেশন ফি ১ হাজার টাকা। এছাড়াও অফ লাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, রেলওয়ে স্কুল আমাদের একটি আবেগের জায়গা। শতবর্ষ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই অনুষ্ঠানের মাধ্যমে পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি ২৫ ডিসেম্বরের জন্য । অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, ১৯২০ সনে আখাউড়ায় রেলওয়ে সরকারি স্কুল প্রতিষ্ঠত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ